✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু, ইরানের নতুন বছরের বার্তায় বললেন পুতিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২১, | ১৬:১৫:১০ |

ইরানের নতুন বছর নওরোজ উপলক্ষে দেশটির নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, কঠিন সময়েও মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হয়ে থাকবে।

রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, নওরোজের শুভেচ্ছা বার্তায় পুতিন ইরানের জনগণের প্রতি সম্মান জানিয়ে আশা প্রকাশ করেছেন, তারা বর্তমান কঠিন পরীক্ষার সময় যেন মর্যাদা ও দৃঢ়তার সঙ্গে অতিক্রম করতে পারে।

বার্তায় তিনি জোর দিয়ে বলেন, এই কঠিন সময়েও মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে রয়েছে।

এদিকে রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে পুরো মধ্যপ্রাচ্য এখন গভীর সংকটের মুখে পড়েছে এবং এর ফলে বিশ্বজুড়ে বড় ধরনের জ্বালানি সংকট তৈরি হয়েছে।
একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে ‘নিষ্ঠুর’ ও ‘নির্লজ্জ হত্যাকাণ্ড’ বলে আখ্যা দিয়েছে মস্কো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..