✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

মধ্যপ্রাচ্যে আরো যুদ্ধজাহাজ ও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২১, | ১২:৫১:০৪ |
মধ্যপ্রাচ্যে আরো যুদ্ধজাহাজ এবং কয়েক হাজার সেনা পাঠাচ্ছে  যুক্তরাষ্ট্র।দেশটির নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করে একাধিক সংবাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ক্যালিফোর্নিয়া-ভিত্তিক যুদ্ধ জাহাজ ইউএসএস বক্সার এবং ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের প্রায় আড়াই হাজার মেরিন সেনা মধ্যপ্রাচ্যের দিকে রওনা হবেন।

একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন,নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই পশ্চিম উপকূল থেকে সরিয়ে এনে তাদের মোতায়েন করা হচ্ছে।

এদিকে ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, বিমান-বিধ্বংসী ব্যবস্থা, রাডার এবং নেতাদের নাম উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এরা সবাই নিশ্চিহ্ন হয়ে গেছে।তিনি বলেন, ওইখানে এখন আর কেউ নেতা হতে চায় না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..