✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো একটি কাগুজে বাঘ: ডোনাল্ড ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২১, | ১২:৪১:২৬ |

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশে না থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর মিত্রদের তীব্র ভাষায় সমালোচনা এবং কটাক্ষ করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট।

শুক্রবার (২০ মার্চ) সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো একটি কাগুজে বাঘ।

যুদ্ধে যখন সামরিকভাবে জয় পাওয়া গেছে এবং তাদের জন্য ঝুঁকি খুবই কম, তখন তারা তেলের মূল্যবৃদ্ধি নিয়ে অভিযোগ করছে। কিন্তু তারা হরমুজ প্রণালি উন্মুক্ত করতে সহায়তা করতে চায় না। অথচ তেলের মূল্যবৃদ্ধির এই প্রধান কারণ একটি সহজ সামরিক পদক্ষেপের মাধ্যমেই সমাধান হতে পারে। খুব সামান্য ঝুঁকিতে তারা এটি করতে পারে। (ন্যাটো) কাপুরুষ, আমরা এটা মনে রাখব।’

ট্রাম্প দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র দেশগুলোর প্রতি হরমুজ প্রণালি উন্মুক্ত করার মিশনে সহায়তার আহ্বান জানিয়ে আসছেন। তবে ইউরোপীয় মিত্রদের অভিযোগ, তাদের সঙ্গে আলোচনা না করেই ইরানে হামলার ফলে পরিস্থিতি ঘোলাটে হয়েছে। এখন সামরিক পন্থায় হরমুজ উন্মুক্ত করার চেষ্টা করলে তা হিতে বিপরীত হতে পারে। তাই তারা হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর চেয়ে অন্য বিকল্প ভেবে দেখছে।

এদিকে বৃহস্পতিবার জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, জাপান এবং কানাডা এক যৌথ বিবৃতিতে প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ‘যথাযথ প্রচেষ্টায়’ যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ স্পষ্ট করে বলেছেন যে, ‘এর জন্য প্রথমে যুদ্ধ বন্ধ হতে হবে।’

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, আন্তর্জাতিক আইন রক্ষা এবং উত্তেজনা প্রশমন করাই এখন আমাদের পক্ষে করা সেরা কাজ। আমি এখানে কাউকেই এই যুদ্ধে জড়ানোর ইচ্ছা প্রকাশ করতে শুনিনি, বরং সবাই এর উল্টোটিই চায়।’

সূত্র: রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..