✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

ঈদের দিন ভোরে একাধিক বিস্ফোরণে কাঁপল তেহরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২১, | ১২:৪০:১৩ |
ইসরাইলের হামলায় ইরানের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণ হয়েছে। শনিবার স্থানীয় সময় (২১ মার্চ) ভোরে তেহরানজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বাংলাদেশ, ভারতসহ বিশ্বের অনেক দেশের মতো শনিবার ইরানে ঈদুল ফিতর উদযাপিত হবে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, শনিবার ভোরে রাজধানী তেহরানের বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ভয়েস অব আমেরিকার ফার্সি ভাষা বিভাগ জানিয়েছে, তেহরানের পশ্চিমাঞ্চলের একবাতান এলাকার বিখ্যাত আজাদি টাওয়ার এবং শহরটির অলিম্পিক ভিলেজ এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এছাড়া তেহরানের উত্তর-পশ্চিমে মাজান্দারান প্রদেশের পাহাড়ি এলাকা কেলারদাশতেও যুদ্ধবিমান ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে ইসারইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতে হামলার পর তারা ইরানের রাজধানীর বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

এদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (২০ মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে তার বিন্দুমাত্র আগ্রহ নেই।

ট্রাম্প বলেন, ‘আমি কোনো যুদ্ধবিরতি চাই না। আপনারা জানেন, যখন আপনি আক্ষরিক অর্থেই অপর পক্ষকে নিশ্চিহ্ন করে দিচ্ছেন, তখন আপনি যুদ্ধবিরতিতে যেতে পারেন না।’

এসময় হরমুজ প্রণালি নিয়েও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে প্রচুর সহায়তার প্রয়োজন। চীন ও জাপানের মতো দেশগুলো এতে যুক্ত হলে বিষয়টি ‘ভালো হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..