✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ঈদের নতুন জামা পরা হলো না মরিয়মের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৯, | ২৩:৫৪:১২ |
একমাত্র মেয়ের জন্য ঈদের নতুন জামাকাপড় কিনেছিলেন বাবা-মা। কিন্তু সেই জামাকাপড় আর পরা হলো না শিশু মরিয়ম আক্তারের (৪)। বাড়ির পাশের একটি মাটির চুলা থেকে তার নিথরদেহ উদ্ধার করা হয়েছে।


বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম আক্তার ওই গ্রামের মিজানুর রহমান ও রিমা আক্তার দম্পতির একমাত্র কন্যা। ঈদের আগে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয় মরিয়ম। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে ইফতারের আগে বাড়ির পাশের একটি মাটির চুলা থেকে তার নিথরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

মরিয়মের মামা হাবিবুর রহমান জানান, ঈদ উপলক্ষে শিশুটির জন্য নতুন জামাকাপড় কিনে রেখেছিলেন তার বাবা-মা। তিনিও সেদিন মরিয়মের জন্য নতুন জামা কিনতে বাজারে গিয়েছিলেন। এসময় খবর আসে মরিয়ম নিখোঁজ। তিনি আরও জানান, মরিয়মের গলায় একটি রূপার চেইন ছিল। ধারণা করা হচ্ছে, চেইন ছিনতাইয়ের সময় সে চিৎকার করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘটনাটি গোপন করতে মরদেহ চুলার ভেতরে লুকিয়ে রাখা হয়। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।

ঘটনার পর স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে একই এলাকার ইয়াছিন মিয়া (১৬)-কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এসময় জিজ্ঞাসাবাদের জন্য ইয়াছিনের বাবা সাদ্দাম মিয়াকেও (৩৮) হেফাজতে নেয় পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরিয়মের নিথরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় থাকা রুপার চেইন ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় ইয়াছিন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বাবাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..