✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বিয়ের গুঞ্জনে বিজয়-তৃষা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৯, | ২২:৩৭:১৩ |
দীর্ঘদিন ধরে আদর্শ দাম্পত্যের উদাহরণ হিসেবে দেখা হতো থালাপতি বিজয় ও তার স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গমকে। কিন্তু হঠাৎ করেই সেই সম্পর্কের ভিত নড়ে উঠেছে পরকীয়া প্রেমের অভিযোগে। এখন ভাঙনের পথে তাদের ২৭ বছরের সংসার। বিচ্ছেদের আবেদন ঘিরে যখন একের পর এক চাঞ্চল্যকর ইঙ্গিত সামনে আসছে, তখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক পরিচিত নাম তৃষা কৃষ্ণান। সরাসরি কিছু না বললেও সংগীতার অভিযোগের ইঙ্গিত ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর গুঞ্জন, পরকীয়া প্রেম করছেন বিজয়-তৃষা।

আর এখানেই শেষ নয়— গুঞ্জন এখন আরও এক ধাপ এগিয়ে। শোনা যাচ্ছে, সম্পর্কের জটিলতা পেরিয়ে নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা জুটি।

বিবাহবিচ্ছেদের আলোচনার মাঝে গুঞ্জন উড়ছে, বিয়ে করবেন বিজয়-তৃষা। মূলত, ইনস্টাগ্রামে ভাইরাল একটি রিলকে কেন্দ্র করে এই গুঞ্জনের সূচনা। এ রিলে দাবি করা হয়েছে— বিজয় ও তৃষা খুব শিগগির বিয়ে করতে পারেন। আসন্ন নির্বাচনের পর তারা তাদের সম্পর্ক প্রকাশ্যে আনতে পারেন বলেও এ পোস্টে জানানো হয়েছে।


সবচেয়ে বেশি নজর কেড়েছে তৃষার মা উমা কৃষ্ণানের প্রতিক্রিয়া। ভাইরাল রিলটিতে লাইক দিয়েছেন তিনি। পরে সেই লাইকের স্ক্রিনশট রেডিটে ছড়িয়ে পড়ে, যা বিয়ের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

সম্প্রতি একটি বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় বিজয় ও তৃষাকে। জানা যায়, এটি চলচ্চিত্র প্রযোজক কল্পতি সুরেশ-মীনাক্ষী সুরেশ দম্পতির পুত্রের বিয়ে ছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিজয় অনুষ্ঠানে প্রবেশ করছেন। আর তার ঠিক পেছনে হাঁটছেন তৃষা। বিবাহবিচ্ছেদের খবরের পর একসঙ্গে তাদের উপস্থিতি ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে।


এদিকে বিজয়ের সঙ্গে পুনঃরায় তৃষার নাম জড়ানোর অন্যতম কারণ হলো— তারা প্রাক্তন প্রেমিক-প্রেমিকা। পর্দার বাইরে বাস্তব জীবনে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তৃষা-বিজয়। এটি ২০০৫ সালের ঘটনা। ‘গিলি’ সিনেমায় কাজ করতে গিয়ে তাদের ঘনিষ্ঠতা বাড়ে বলে গুঞ্জন উঠেছিল। বিষয়টি নিয়ে জলঘোলা কম হয়নি।

এই খবর প্রকাশ্যে আসার পর স্ত্রী সংগীতার সঙ্গে বিজয়ের দূরত্ব তৈরি হয়েছিল। পরবর্তীতে এ সম্পর্ক আর আগায়নি এবং সংসারে মন দেন বিজয়। তবে এ ঘটনার পর অর্থাৎ ২০০৮ সালেও ‘কুরুভি’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। এরপর তাদের আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি।

কিছুদিন আগে তৃষা-বিজয়কে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তামিলনাড়ু রাজ্যের বিজেপির সভাপতি নাইনন নাগেদ্রন। অভিনেতা-রাজনীতিবিদ থালাপাতি বিজয়কে কটাক্ষ করে বলেন, ‘বিজয় খুবই সরল, রাজনীতি বোঝেন না। প্রথমে তাকে নিজের খোলস থেকে বের হতে হবে। তামিলনাড়ুর তৃণমূল স্তরের পরিস্থিতি বুঝতে হলে তাকে তৃষার বাড়ি থেকেও বের হতে হবে।‘

সংগীতার বিবাহবিচ্ছেদের আবেদনের খবর প্রকাশ্যে আসার পর বিজয়কে নিয়ে চর্চা চলছে, এ চর্চায় যুক্ত হয়েছেন তৃষা কৃষ্ণানও। এর মধ্যে যুক্ত হলো তাদের বিয়ের গুঞ্জন। বিয়ের গুঞ্জন নিয়ে আলোচনা চললেও এখনো মুখ খোলেননি এই দুই তারকা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..