✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ষষ্ঠ বাংলাদেশি হিসেবে পিএসএলে দল পেলেন তানজিদ তামিম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৯, | ১৯:০২:২৪ |
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে সুযোগ পেলেন ব্যাটার তানজিদ হাসান তামিম। তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি।

ৎনিলাম থেকে নাহিদ রানাকে দলে নেয়ার পর, কিছুদিন আগে একই ফ্র্যাঞ্চাইজি সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল পেসার শরিফুল ইসলামকেও।

পূর্বাভাস পাওয়া গিয়েছিল আগেই। সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে আগ্রাসী এক সেঞ্চুরি ও এক ফিফটির ইনিংসে সিরিজ সেরা নির্বাচিত হয়েছিলেন তানজিদ তামিম। এমন পারফরম্যান্সের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা জানিয়েছিলেন, এই খেলোয়াড়কে চাইলে পিএসএলের কোনো দল বাগিয়ে নিতে পারে। শেষপর্যন্ত হলোও তাই। পিএসএলের ১১তম আসরে ষষ্ঠ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেলেন তানজিদ তামিম। টুর্নামেন্টটিতে প্রথমবার সুযোগ পেলেন তিনি।

সবার আগে সরাসরি চুক্তিতে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে দল পেয়েছিলেন টাইগার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তাকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। এরপর নিলাম থেকে একই ফ্র্যাঞ্চাইজি দলে ভিড়িয়ে নেয় টাইগার ব্যাটার পারভেজ হোসেন ইমনকে। পিএসএলে সুযোগ পাওয়া অন্য বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। তাকে নিলাম থেকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটির নতুন দল রাওয়ালপিন্ডি পিন্ডিজ।

পিএসএলের আসন্ন আসরের পর্দা উঠবে আগামী ২৬ মার্চ। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ মে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..