সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

চেলসিকে ফের হারিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৮, | ১২:১৯:০২ |
শেষ ষোলোর প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও পিএসজির কাছে পাত্তা পেলো না চেলসি। দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার (১৭ মার্চ) রাতে চেলসিকে ৩-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি।



প্রথম লেগে ৫-২ ব্যবধানে এগিয়ে থাকা পিএসজি এদিন মাঠে নামার ষষ্ঠ মিনিটেই গোলের দেখা পায়। ডি বক্সের একটু বাইরে থেকে পিএসজি গোলরক্ষকের ফ্রি কিক ক্লিয়ার করতে পারেননি মামাদু সার। তিনি বল রিসিভ করার পর উল্টো পেয়ে যান খবিচা কাভারাৎস্খেলিয়া। তার নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় পিএসজি।

১৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। দ্রুত পাল্টা আক্রমণে গিয়ে আশরাফ হাকিমি খুঁজে নেন বারকোলাকে। গতিময় শটে তিনি খুঁজে নেন ঠিকানা। এরপর ম্যাচের ৬২তম মিনিটে চমৎকার ফিনিশিংয়ে ব্যবধান ৩-০ করেন মায়ুলু। পুরো ম্যাচে ১৫ শটের ৮টি লক্ষ্য বরাবর রাখলেও সফল হয়নি চেলসি।

তাতে দুই লেগ মিলিয়ে বিশাল জয় নিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করলো পিএসজি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..