সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

এএফসি নারী এশিয়ান কাপ

চ্যাম্পিয়ন চীনের বিদায়, ফাইনালে অস্ট্রেলিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৭, | ২১:১৯:৫৮ |
রেফারি শেষ বাঁশি বাজাতেই দুহাত প্রসারিত করে স্বস্তির নিশ্বাস ছেড়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্যাম কার। এএফসি নারী এশিয়ান কাপের প্রথম সেমিফাইনালে আজ বর্তমান চ্যাম্পিয়ন চীনকে ২-১ গোলে হারিয়ে আট বছর পর ফাইনালের টিকিট কেটেছে ২০১০ সালের চ্যাম্পিয়নরা। সেই খুশিতে শুধু স্যাম নয়, পুরো অস্ট্রেলিয়া দল উৎফুল্ল।

রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন চীন, এশিয়ান কাপ জেতাটা রীতিমতো অভ্যাস দলটির।

১৯৮৬ থেকে ১৯৯৯ পর্যন্ত টানা সাত আসরের ট্রফি গেছে চীনের শোকেসে। এরপর কিছুটা ছন্দপতন হলেও ২০০৬ সালে আবার চ্যাম্পিয়ন হয় দলটি। সর্বশেষ ২০২২ আসরের ফাইনালেও দক্ষিণ কোরিয়াকে হারায় চীন। এমন দাপুটে দলটাই এবার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারল।

পার্থের রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় স্বাগতিক অস্ট্রেলিয়া। মেরি ফ্লাওয়ারের বাড়ানো বল বক্সের মাঝখান থেকে নিখুঁত শটে জালে জড়ান ক্যাটলিন ফোর্ড। ২৬ মিনিটে জ্যাং লিনইয়ান গোল করে চীনকে সমতায় ফেরানোর পর ম্যাচটা আরো জমে উঠে।

প্রথমার্ধের শেষ দিকে তিনটি চমৎকার আক্রমণ করেও দ্বিতীয় গোল আদায় করতে পারেনি অস্ট্রেলিয়া।

 তবে দ্বিতীয়ার্ধে সেই প্রত্যাশাটা ঠিকই পূরণ হয়েছে স্বাগতিকদের। অধিনায়ক স্যাম কারই দলকে এগিয়ে দেন। ক্যাটলিন ফোর্ডের পাস ধরে গোলকিপারের বাধা পেরিয়ে দুরূহ কোন থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন কার। এই গোলই অস্ট্রেলিয়াকে ফাইনালে পৌঁছে দেয়।


এশিয়ান কাপে ২০১০ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২০১৪ ও ২০১৮ সালে দুবার ফাইনাল খেলেও আর ট্রফির দেখা পায়নি তারা। এবার ঘরের মাঠে নিশ্চয় সেই আক্ষেপ দূর করতে চাইবে তারা।

সিডনিতে আগামী শনিবারের (২১ মার্চ) প্রতিপক্ষ কে হবে, তা জানতে অস্ট্রেলিয়া দলকে এক দিন অপেক্ষা করতে হবে। আগামীকাল (১৮ মার্চ) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে জাপান-দক্ষিণ কোরিয়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..