সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৭, | ১৬:৫৬:০৭ |
কিউবার উপকূলে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প মঙ্গলবার রাতে আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা।

সংস্থাটি জানায়, ভূমিকম্পটি ১১.৬ কিলোমিটার গভীরে আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ২৮ মিনিটে কিউবার পূর্বাঞ্চলের মাইসি পৌর এলাকা থেকে প্রায় ৪৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এর উৎপত্তি হয়। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়ের পর বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে কিউবা। একই সময়ে দ্বীপটির কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে তেল অবরোধ নীতি চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

ভূমিকম্পের কারণে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি ‘সবুজ’ বা নিম্ন পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস।

এর আগে গত ৬ মার্চ কিউবার উপকূলে ৫.০ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..