✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

খিলগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৭, | ১৪:৫০:৩৭ |
রাজধানীর খিলগাঁও থানা নন্দীপাড়া বাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আলী আজম (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর সাড়ে বারোটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আলী আজমের মেয়ে শিখা জানান, আমার বাবা আগে ব্যাংকে চাকরি করতেন। সকালের দিকে খিলগাঁও নন্দীপাড়া বাজারে বাজার করতে যান। রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা আমার বাবাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে বাবাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে আমার বাবাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমাদের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানা এলাকায়। তিনি মৃত নওয়াব আলী ছেলে। বর্তমানে খিলগাঁও নন্দীপাড়া ৫ নং রোডের বাসায় থাকতাম।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..