সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মুজিববর্ষ উপলক্ষে বিশেষ হাতঘড়ি উন্মোচন ভারতের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-১৭, | ১৭:০২:০০ |

মুজিববর্ষ উপলক্ষে বিশেষ হাতঘড়ি উন্মোচন করেছে ভারত। মঙ্গলবার ভারতীয় হাই কমিশন কর্তৃক প্রণীত বিশেষ সংস্করণের এই হাতঘড়ি উন্মোচন করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

ভারতের বহুজাতিক টাটা গ্রুপের বিখ্যাত ঘড়িনির্মাতা প্রতিষ্ঠান ‘টাইটান’ ভারতীয় হাই কমিশনের জন্য এই বিশেষ সংস্করণের ঘড়িগুলো প্রস্তুত করেছে। ঘড়িগুলোর ডায়ালে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং স্বাক্ষর, যা তাঁর বার্তার নিরবচ্ছিন্নতা এবং তাঁর চিরন্তন প্রাসঙ্গিকতার প্রতিনিধিত্ব করে।

বিশেষ হাতঘড়ি উন্মোচনের পর সংবাদ সম্মেলনে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করেন।

এছাড়াও সংবাদ সম্মেলনে ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন যে, বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা হলেও তিনি ভারতীয় জনগণের কাছে বীর। স্বাধীনতার পর ১৯৭২ সালের জানুয়ারিতে বাংলাদেশে আসার পথে ভারতীয় জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে উষ্ণতা ও ভালবাসা দেখিয়েছিলেন তেমনিভাবে মুজিববর্ষও উদযাপন করতে চায় ভারত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..