সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৫, | ২২:৫৯:২৬ |
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, রামদাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) ভার রাতে উপজেলার টিপরদী এলাকার চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মাসুম (২১), মো. সোহেল মিয়া (৩৫), মো. সাইফুল ইসলাম (২৫), আতিকুল রহমান সজিব (২৫), মো. রিপন (২৬), মো. জিহান (২২), মো. জহির (৪৬) এবং আমজাদ (২৮)। তারা নারায়ণগঞ্জ, ঢাকা, চাঁদপুর, নেত্রকোনা ও মাগুরা জেলার বাসিন্দা। বর্তমানে তারা সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থানকালে পুলিশ জানতে পারে টিপরদীস্থ চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে একদল ডাকাত ডাকাতির উদ্দেশে অবস্থান করছে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ চারপাশ থেকে ঘেরাও করে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি বস্তা ভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিবুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তারা রাতের আঁধারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন এলাকায় পথচারী ও মালবাহী যানবাহনে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, এলাকায় অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..