সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সাইপ্রাসকে দু ভাগ করার প্রস্তাব এরদোয়ানের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-১৭, | ১৫:৩০:২৮ |

ইউরোপের দেশ সাইপ্রাস আন্তর্জাতিকভাবে স্বীকৃত না হলেও দুই ভাগে বিভক্ত। একটি ভাগ আছে গ্রীসের দখলে। অন্যটি তুরস্কের দখলে। গ্রীসের দখলে লথাকা অংশ দক্ষিণ সাইপ্রাস নামে পরিচিত। তুর্কি দখলে থাকা অংশটি পরিচিত উত্তর সাইপ্রাস নামে। এই সমস্যা সমাধানে দেশটিতে দুইভাগে ভাগ করার প্রস্তাবনা দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

আল জাজিরার বরাতে জানা যায়, উত্তর সাইপ্রাস অভিযানের ৩৭তম বার্ষিকীতে সেখানকার বিতর্কিত সমুদ্রসৈকত ভারোশাতে যান তুর্কি প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, সাইপ্রাসে দুই ধরনের মানুষ বসবাস করেন এবং দুটি আলাদা গণতান্ত্রিক ব্যবস্থা আছে। তাই সার্বভৌমত্ব ও সাম্যের ভিত্তিতে দুটি আলাদা দেশের আলোচনা শুরুর প্রস্তাব দিচ্ছি।

১৯৭৪ সালে তুর্কিদের দখলে চলে আসে উত্তর সাইপ্রাস। সেখানে বর্তমানে তুর্কিপন্থী একটি সরকার তাদের কর্মকান্ড পরিচালনা করে আসছে। সমস্যা হচ্ছে, এই অঞ্চলটিকে তুরস্ক ছাড়া বিশ্বের অন্য কোনো রাষ্ট্র স্বীকৃতি দেয়নি।

এদিকে, এরদোয়ানের উত্তর সাইপ্রাস সফর ও তার মন্তব্য নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সাইপ্রাসের জনগণ বলছে, আন্তর্জাতিক আইনের প্রতি তুরস্কের কোনো শ্রদ্ধা নেই এবং তারা ইউরোপীয় নীতি ও মূল্যবোধও মানে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..