সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

২০২৬ ফিফা বিশ্বকাপে নতুন চার নিয়ম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৪, | ১৫:০২:৫৩ |
২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর আয়োজনে। এবারের আসরে আগের ৩২ দলের পরিবর্তে ৪৮টি দল অংশ নেবে। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে অন্তত চারটি নতুন নিয়ম অনুমোদন করেছে ফিফা। নতুন নিয়মগুলোর লক্ষ্য হলো ম্যাচকে আরও দ্রুত করা এবং রেফারিদের সিদ্ধান্ত নেওয়া সহজ করা।

নতুন চারটি নিয়ম

১. বদলি 
যে খেলোয়াড়কে বদলি করা হবে, তাকে ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। যদি তিনি সময়মতো মাঠ না ছাড়েন, তাহলে তার বদলি হিসেবে নামতে যাওয়া খেলোয়াড়কে এক মিনিট অপেক্ষা করতে হবে।

২. থ্রো-ইন
কোনো খেলোয়াড়কে পাঁচ সেকেন্ডের মধ্যে বল মাঠে ছুড়ে খেলা শুরু করতে হবে। এর বেশি সময় নিলে প্রতিপক্ষ দল বলের দখল পাবে।

৩. চিকিৎসা
কোনো খেলোয়াড় মাঠে চিকিৎসা নিলে তাকে এক মিনিটের আগে আবার মাঠে ফিরতে দেওয়া হবে না।

৪. ভিএআর পর্যালোচনা
ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) এখন দ্বিতীয় হলুদ কার্ড এবং কর্নার-কিকের সিদ্ধান্তও পর্যালোচনা করতে পারবে, যদি সেখানে স্পষ্ট ভুল থাকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..