✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৩, | ১৯:২১:৫১ |
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে চারজন ডাকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত রামদা, কাটার ও হকিস্টিক উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে সাভার পৌর এলাকার রেডিও কলোনী মহল্লা থেকে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-সাভার পৌর এলাকার জামসিং মহল্লার মহর উদ্দিনের ছেলে আবুল হাসান (৩২), মানিকগঞ্জ জেলার সদর থানার নারকুলি গ্রামের মৃত নুর হোসেনের ছেলে ইমরান হোসেন (২৮), একই এলাকার ঈমান বেপারীর ছেলে আবুল বাশার (৩৮), বাহ্মনবাড়িয়া জেলার আখাউরা থানার নয়াদিল গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে আক্তার হোসেন (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের রেডিও কলোনী এলাকায় গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে দুইটি রামদা, একটি লোহার কাটার ও একটি হকিস্টিক উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..