✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ইরান যুদ্ধ : অভ্যন্তরীণ এলপিজির উৎপাদন ২৫ শতাংশ বাড়াচ্ছে ভারত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১২, | ১৪:৫১:২৪ |
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এবং তার জেরে হরমুজ প্রণালি-পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় অন্যান্য দেশের মতো ভারতের জ্বালানির বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে গৃহস্থালি কাজে ব্যবহৃত এলপিজি গ্যাসের উৎপাদন ২৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

 বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, মূলত বাণিজ্যিক উদেশ্যে এলপিজি ব্যবহারকারীদের অগ্রাধিকার দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎপাদিত এলপিজি রেস্তোরাঁ, হোটেল ও অন্যান্য বাণিজ্যিক ক্ষেত্রে যথাযথভাবে বণ্টন হচ্ছে কি-না তা পর্যবেক্ষণ করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হবে বলেও উল্লেখ করা হয়েছে জ্বালানি মন্ত্রণালয়ের বিবৃতিতে।

উল্লেখ্য, ভারত এলপিজি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়। জাতীয় পর্যায়ে মোট চাহিদার প্রায় ৬০ শতাংশ এলপিজি আমদানি করতে হয় ভারতকে। এই এলপিজির ৯০ শতাংশ আবার আসে হরমুজ প্রণালী দিয়ে।

তবে ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইরানের প্ররিতক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। গত কয়েক দিনে হরমুজে বেশ কয়েকটি কয়েকটি জাহাজে হামলাও চালানো হয়েছে।

ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুসারে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালীতে এক ডজনেরও বেশি তেলবাহী জাহাজে হামলা হয়েছে।


সূত্র : ফার্স্টপোস্ট

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..