সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মিমির আইডল মমতা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-১২, | ১২:২১:৩৪ |

কলকাতা প্রতিনিধিঃ

ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। জন্ম পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে। গেলো বছর ভারতের লোকসভা নির্বাচনে যাদবপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়লাভ করে বর্তমানে তিনি এমপি-ও বটে। এর মাধ্যমে তার সক্রিয় রাজনীতিতে অভিষেক ঘটে।


নায়িকা মিমি যেদিন নির্বাচনে দাঁড়ালেন, সেদিন থেকেই তাঁকে ট্রোল করা হচ্ছে, তবে তিনি এতে একদমই বিচলিত নন। কারণ তাঁর মতে ছবিতে অভিনয় করে যশ, অর্থ,পরিচিতি সবই তিনি অর্জন করেছেন। তাই স্বাভাবিকভাবেই রাজনীতিতে তিনি মানুষের জন্য কাজ করতেই এসেছেন। তাই কে কি সমালোচনা করল তাতে কান দিতে চান না তিনি। রাজনীতিতে তাঁর আইডল কে, এ প্রশ্নের উত্তরে এক বাক্যে বলেন, ‘‘কেন! আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কে-ই বা হতে পারেন!’’

তার একটি পোষ্য কুকুর আছে, নাম “চিকু”। চিকুকে নিয়েই অবসর কাটে মিমির।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..