সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

স্লটের শততম ম্যাচে তুরস্কে হারল লিভারপুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১১, | ১১:২৬:২৪ |
লিভারপুলের কোচ হিসেবে আর্নে স্লটের শততম ম্যাচ হতাশায় রূপ নিলো। ইস্তানবুলে গ্যালাতাসারেইর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর প্রথম লেগে অগোছালো পারফরম্যান্সের খেসারত দিতে হয়েছে অলরেডদের। ১-০ গোলে হেরেছে তারা।

ডাচ কোচের অধীনে হতাশাজনক দ্বিতীয় মৌসুম থেকে বের হওয়ার আশা নিয়ে তুরস্কে পা রেখেছিল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। কিন্তু রামস পার্কে মৌসুমের দ্বিতীয় হার নিয়ে দেশে ফিরল তারা।

সেপ্টেম্বরে লিগ পর্বেও লিভারপুল গ্যালাতাসারেইর মাঠে ১-০ গোলে হেরেছিল। এবার ভিএআরের হস্তক্ষেপ, তাদের অগোছালো খেলা ও ভুল সিদ্ধান্তের কারণে মারিও লেমিনার শুরুর গোলই গড়ে দেয় মূল পার্থক্য। তুর্কি ক্লাব প্রথম লেগে এগিয়ে থেকে সামনের বুধবার অ্যানফিল্ডে নামবে।

ম্যাচের সাত মিনিটে কর্নার থেকে শট নেয় গ্যালাতাসারেই। লিভারপুলের ডিফেন্স যেন ঘুমিয়ে ছিল। তুর্কি ক্লাবের মিডফিল্ডার লেমিনা হেড করে জাল কাঁপান। এর আগে-পরে ফ্লোরিয়ান উইর্টজ সুযোগ নষ্ট করলে হতাশায় ভাসে লিভারপুল।

ইনজুরিতে আক্রান্ত লিভারপুল কিপার আলিসন বেকারের বদলে জর্জি মামারদাশভিলি কিছু গুরুত্বপূর্ণ সেভে ব্যবধান বাড়তে দেননি। দ্বিতীয়ার্ধে ভিক্টর ওশিমেনের করা গোলটি বিল্ডআপের সময় অফসাইডের কারণে ভিএআরে বাতিল হলে ইব্রাহিম কোনাতে স্বস্তির নিশ্বাস ফেলেন।

লিভারপুল ডিফেন্ডার কোনাতে ভেবেছিলেন, তিনি সমতা ফেরাতে পেরেছেন। কিন্তু এবার ভিএআর তাদের বিরুদ্ধে যায়। গোল করার সময় তার হাতে লেগেছিল বল। তাতে পরাজয় নিয়েই শেষ করতে হয়েছে ম্যাচ। আগামী বুধবার দ্বিতীয় লেগে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা পিছিয়ে থেকে তুর্কিদের মুখোমুখি হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..