সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নিউক্যাসলের হৃদয় ভেঙে দিলেন ইয়ামাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১১, | ১১:২৪:৩১ |
সেন্ট জেমস পার্কে বার্সেলোনা বধের আনন্দে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছিল নিউক্যাসল ইউনাইটেড। গতকাল (মঙ্গলবার) চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর প্রথম লেগে কাতালানদের বিপক্ষে জয়ের একেবারে কাছে ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের দল। কিন্তু খেলার শেষ কিকে লামিনে ইয়ামালের গোলে তাদের হৃদয় ভেঙে দেয় কাতালান জায়ান্টরা।

স্পেনের আন্তর্জাতিক তারকা যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি স্পট থেকে গোল করেন। বদলি খেলোয়াড় দানি ওলমোকে বক্সের মধ্যে স্বাগতিক ডিফেন্ডার মালিক থিয়াও ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। অথচ ৮৬তম মিনিটে হার্ভি বার্নেসের গোলে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল নিউক্যাসল।

১-১ গোলের ড্র ম্যাগপাইদের জন্য মেনে নেওয়া কঠিন। ম্যাচে তাদের দাপট ছিল। এগিয়ে থেকে সামনের বুধবার ন্যু ক্যাম্পে যাওয়ার খুব কাছে ছিল তারা। এদিন গ্যালারিতে ছিলে টিনো আসপ্রিলা, যিনি ১৯৯৭ সালে বার্সার বিপক্ষে একই প্রতিযোগিতায় ৩-২ গোলের বিখ্যাত জয়ে হ্যাটট্রিক করেছিলেন।

বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকের কণ্ঠে সন্তুষ্টি, ‘আমি এই ফলাফল নিয়ে অনেক খুশি, সত্যি বলছি। বল নিয়ে আমরা খুব বেশি ভালো খেলতে পারিনি, অনেক সময় বল হারিয়েছি, সহজ ভুল করেছি। এটাই চেয়েছিল নিউক্যাসল। তারা যখন বল পেয়েছে, তখন গতি বাড়িয়েছে। এটা সহজ ছিল না। কিন্তু আমরা একসঙ্গে যেভাবে প্রতিহত করেছি, সেটা প্রশংসনীয়।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..