✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

শ্রীনগরে প্রতিবেশীর বাড়িতে হামলা, গুলিবিদ্ধসহ আহত ১৫

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৯, | ১১:১০:৩৫ |
মুন্সীগঞ্জের শ্রীনগরে আধিপত্য বিস্তার নিয়ে ঝগড়ার জেরে প্রতিবেশীর বাড়িতে সশস্ত্র হামলায় গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মিনু বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রসহ হারুন খা, আব্দুল মান্নান খা ও মহসিন খাকে আটক করা হয়েছে। মান্নান খানের ঘর থেকে একটি ওয়াকিটকি জব্দ করা হয়েছে।  

 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে মান্নান খা ও তার চাচা হারুন খা গ্রুপের সঙ্গে প্রতিবেশী মিজানুর রহমানের বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে কাদিরের দোকান থেকে বাড়ি ফেরার পথে মান্নান খার লোকজন মিজানুর রহমানকে মারধর করে৷ পরে বাড়িতে গিয়ে বিষয়টি মিজানুর রহমান পরিবারকে জানালে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
 
এদিকে তারাবির নামাজের পর মান্নান খা, হারুন খা, আমিন খা-সহ ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল মিজানুর রহমানের বাড়িতে হামলা চালায়।

অভিযোগ রয়েছে- হামলাকারীরা বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে ৷
 
আহতদের মধ্যে রয়েছেন মিজানুর রহমান, মিনু বেগম, জয়তন বেগম, কাজল বেগম, ইভা, বন্যা, নুপুর বেগম, আয়ান, ফাহিমা, দোলন, আলামিন, খোরশেখ খা, মোস্তাকিম ও ইদ্রিস খাঁ, সাফি বেগম। গুরুতর আহত মিনু বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। বাকিদের বেশিরভাগই শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।  
 
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। আহত মিজানুর রহমানের অবস্থাও গুরুতর বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী,  র ্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, মূল অভিযুক্তদের আটক করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ৷

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..