✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

নিজের বিরুদ্ধে মানববন্ধনে দাঁড়ালেন ওসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৮, | ২০:০০:৪৭ |
নীলফামারীর ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার বদলির দাবিতে মানববন্ধন চলছিল। এ সময় হঠাৎ করে ওসি ঘটনাস্থলে এসে মানববন্ধনের সামনের সারিতে দাঁড়িয়ে যান। রোববার (৮ মার্চ) দুপুরে ডিমলা উপজেলার পরিষদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, গত (৩ মার্চ) মঙ্গলবার ডিমলা থানা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। সেই মাহফিলে উপস্থিত নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে মানববাচার চক্রের সদস্য দাবি করে ইফতার মাহফিলের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে আজকে দুপুরের দিকে ডিমলা উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে ওসির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মানববন্ধন চলছিল। সেখানে মানববন্ধন চলাকালীন ওসি নিজে গিয়ে উপস্থিত হন এবং লাইনে দাঁড়িয়ে সবার বক্তব্য শোনেন।

এ সময় বক্তারা অভিযোগ করেন, ডিমলা থানা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্যকে দাওয়াত করা হয়েছিল। তিনি আইনশৃঙ্খলার পরিস্থিতি ভালো রাখতে পারছেন না। কিছু দিন আগে একজন মানববাচারকারীকে ইফতার মাহফিল আমন্ত্রণ জানিয়ে বিতর্কিত কাজ করেছেন। আমরা অবিলম্বে ওসির বদলি চাই।  


সেখানে উপস্থিত ডিমলা থানার ওসি শওকত আলী বলেন, আমরা কখনো একজন অপরাধীকে দাওয়াত করতে পারি না। আমাদের পক্ষ থেকে তাকে দাওয়াত করা হয়নি। তিনি হয়তো ইফতারের সময় হঠাৎ করে এসেছেন। তবে সে বা কেউ যদি দোষী হয়ে থাকে আমরা তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনব।

এ বিষয়ে ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, শুনতে পারলাম আমার বিরুদ্ধে মানববন্ধন হচ্ছে। পরে আমি সেখানে গিয়ে দেখি মানববন্ধন চলছে সেখানে আমি নিজেই দাঁড়িয়েছিলাম সবার কথা শুনে আমি কথা বলেছি। তাছাড়া পুলিশের পক্ষ থেকে তাকে দাওয়াত করা হয়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..