✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

শিক্ষামন্ত্রী

প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৮, | ১৯:৩৩:৫৮ |
প্রযুক্তিনির্ভর ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মি. হে ইউন জিয়ংয়ের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষার গুণগতমান বৃদ্ধি, ডিজিটাল শিক্ষা সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। একইসঙ্গে প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক উদ্যোগ বাস্তবায়নে উন্নয়ন সহযোগীদের সহায়তা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

এদিকে বৈঠকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়ন, শিক্ষা অবকাঠামোর উন্নয়ন এবং শিক্ষা খাতে চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে শিক্ষার গুণগতমান বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন, ডিজিটাল শিক্ষা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মাধ্যমিক শিক্ষা উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা শক্তিশালীকরণ এবং উচ্চশিক্ষায় গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির বিষয়ে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাও তুলে ধরা হয়।

পরে এডিবির কান্ট্রি ডিরেক্টর মি. হে ইউন জিয়ং বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে এডিবির সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। একইসঙ্গে সরকারের অগ্রাধিকার অনুযায়ী ভবিষ্যতেও শিক্ষা খাতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..