✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

তুরাগে বিস্ফোরণের ঘটনায় দ গ্ধ অন্তঃসত্ত্বা নারীর মৃ ত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৮, | ১৭:১০:০৪ |
রাজধানীর তুরাগের কামারপাড়া বামনারটেক এলাকায় বিস্ফোরণে দগ্ধ অন্তঃসত্ত্বা নারী সোনিয়া আক্তার (২৪) মারা গেছেন।

রোববার (৮ মার্চ) সকাল ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিহত সোনিয়া আক্তার বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চুনখোলা গ্রামের রুবেলের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, সোনিয়ার শরীরের শতভাগ দগ্ধ ছিলো। আইসিইউতে আজ সকালে মৃত্যু হয় তার। তার ইনহ‍্যালেশন ইনজুরি ছিল। হাসপাতালে যখন আনা হয় তখন তার শরীরের ১০০ শতাংশই দগ্ধ ছিল এবং জানতে পেরেছি তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। অবস্থা শুরু থেকেই অত্যন্ত আশঙ্কাজনক ছিল।

উল্লেখ্য, গত ৬ মার্চ ভোরে কামারপাড়া বামনারটেক এলাকার একটি বাসায় বিস্ফোরণ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে ওই বাসায় থাকা নারী, শিশু ও পুরুষসহ ১০ জন দগ্ধ হন। সোনিয়া আক্তারের মৃত্যুর পর বর্তমানে আরও ৯ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..