সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

প্রেমের টানে ফেনীতে এসে সাত পাকে বাঁধা পড়লেন ফিলিপাইনের তরুণী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৭, | ২২:১৮:৪৯ |
প্রেমের টানে ফিলিপাইন থেকে ফেনীতে প্রেমিকের কাছে ছুটে এসেছেন এক তরুণী। বুধবার (৪ মার্চ) রাতে শহরের কালি মন্দিরে সনাতন ধর্মের রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়।

ফিলিপাইনি ওই তরুণীর নাম জেনি (৩২)। তার প্রেমিক নোয়াখালীর কবিরহাট উপজেলার দরাপনগর গ্রামের হিরলাল পালের ছেলে সুজন পাল (৩৪)। 

পারিবারিক সূত্রে জানা গেছে, কাজের সূত্র ধরে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ছিলেন সুজন পাল। সেখানেই ২০১৮ সালে ফিলিপাইনি তরুণী জেনির সঙ্গে পরিচয় হয় তার। দুজনের পরিচয় থেকে গড়ে ওঠে বন্ধুত্ব, আর পরবর্তী সেটি গড়ায় ভালোবাসায়। প্রেমের সম্পর্কের পর সম্প্রতি দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন। সেজন্য বাংলাদেশে আসেন প্রেমিকা জেনি। বুধবার রাতে ফেনী শহরে সনাতন ধর্মের রীতি অনুযায়ী সাত পাকে বাঁধা পড়েন এই প্রেমিক যুগল।

অনুভূতি জানিয়ে জেনি বলেন, দীর্ঘ সময় সম্পর্কের পর আমি এখানে বিয়ের জন্য এসেছি। বাংলাদেশে এসে আমার ভালো অনুভূত হয়েছে। এখানে সবকিছু ভালো ও সুখকর লাগছে। 

এ ব্যাপারে সুজন পাল বলেন, প্রায় ৮ বছরের সম্পর্কের পূর্ণতা পেয়েছে। আমি অত্যন্ত আনন্দিত। আমরা সবসময় একসঙ্গে থাকতে চেয়েছি। সকলে আমাদের জন্য আশীর্বাদ করবেন। 

ফেনী কালি মন্দিরের পুরোহিত শ্রী নীমাই চন্দ্র চক্রবর্তী বলেন, তারা একে অপরকে ভালোবেসে বিয়ের জন্য দেশে এসেছে। হিন্দু ধর্মের রীতি অনুযায়ী বিবাহ সম্পন্ন হয়েছে। সুজনের পরিবারের সদস্যরা এখানে উপস্থিত ছিলেন। তাদের জন্য শুভ কামনা রইল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..