সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

কক্সবাজারে পাঁচ লাখ জাল টাকা ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৭, | ১৫:৪৫:২৩ |
ঈদুল ফিতরকে সামনে রেখে স্থানীয় জনসাধারণ ও রোহিঙ্গা ক্যাম্পের বিপুল জনসংখ্যাকে টার্গেট করে কক্সবাজারে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা তৈরির চক্র। জেলার রামু উপজেলায় জাল টাকা তৈরির সময় সরঞ্জাম ও পাঁচ লাখ টাকা সমপরিমাণ জাল টাকাসহ এক যুবককে গ্রেপ্তর করার তথ্য জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৭ মার্চ) দুপুরে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল শুক্রবার (৬ মার্চ) দুপুর দেড়টার দিকে রামু ফতেখাঁরকুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম মেরংলোয়া আমতলিয়া পাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে সেই যুবককে গ্রেপ্তার  করা হয়।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ ইমরান (২৩) যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার লুৎফর রহমানের ছেলে।

ওসি জানান, আমতলিয়া পাড়ার বাবুল বড়ুয়ার বাড়িতে ভাড়া থেকে জাল টাকা তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় ঘর থেকে এক হাজার ও পাঁচশ টাকার নোট মিলিয়ে প্রায় পাঁচ লাখ জাল টাকা এবং টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে কক্সবাজার সদর মডেল থানার মাধ্যমে শনিবার আদালতে প্রেরণ করা হয়। পরে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান ওসি মছিউর রহমান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..