সর্বশেষ :
একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকার মৃত্যু ইসরায়েলের ওপর বেজায় চটেছেন ব্রিটিশ এমপিরা! ২য় দফার আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে থাকছেন না ভ্যান্স: ট্রাম্প সেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান ইরানের হাতে যুদ্ধবিমান ধ্বংস, খবর শুনেই কয়েক ঘণ্টা চিৎকার করেছিলেন ট্রাম্প! ‘আর ভদ্রলোক থাকব না’, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে সোমবার ‘খারাপ লাগার অনুভূতি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না’ ইমেজ সেন্সর তৈরিতে সনিকে ৩৮ কোটি ডলার দিচ্ছে জাপান সরকার

ইবি শিক্ষক আসমা সাদিয়া হ ত্যা র ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৭, | ১৪:৫৭:৫৫ |
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় সভাপতি আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের সই করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। 


কমিটিতে ইবির হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য-সচিব করা হয়েছে একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার (শিক্ষা) গোলাম মওলাকে।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের বিষয়ে সঠিক ও প্রয়োজনীয় রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।


তদন্ত কমিটির সদস্য সচিব গোলাম মওলা বলেন, চিঠি হাতে পেয়েছি। চিঠি পাওয়ার সাথে সাথেই কমিটির আহ্বায়কের সাথে কথা বলেছি। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।

আহ্বায়ক ড. মিজানূর রহমান বলেন, চিঠি পেয়েছি। আগামী সোমবার সকাল সাড়ে ৯টায় এ বিষয়ে মিটিং ডেকেছি। সদস্য সচিবকে কমিটির সদস্যদের চিঠি দেওয়ার জন্য বলেছি।

এর আগে গত ৪ মার্চ বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের ২২৬ নম্বর কক্ষে আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাত করেন বিভাগের সাবেক কর্মচারী ফজলুর রহমান। পরে একই কক্ষে ওই কর্মচারীও নিজ গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রুনাকে মৃত ঘোষণা করেন। পরদিন বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে ওই শিক্ষকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সেদিন বাদ জোহর কুষ্টিয়া পৌর ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন করা হয়েছে। 

এদিকে বৃহস্পতিবার নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান মূল হত্যাকারী ফজলুর রহমানসহ চারজনকে আসামি করে ইবি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন, নিহতের বিভাগের সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বজিত কুমার বিশ্বাস, বিভাগটির সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমান। মামলা মূল আসামি ফজলুরকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তবে আহত থাকায় তাকে বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..