✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ফাইনাল ভেস্তে গেলে বিশ্ব চ্যাম্পিয়ন হবে কে?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৭, | ১৪:১৫:১০ |
টি-টোয়েন্টি বিশ্বকাপের আর এক ম্যাচ বাকি। আগামীকাল (রোববার) আহমেদাবাদে ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। কয়েক সপ্তাহের তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে কোন দল ট্রফি হাতে নিচ্ছে, সেটা দেখতে অধীর অপেক্ষায় ভক্তরা। কিন্তু ফাইনালে যদি বৃষ্টি বাগড়া দেয়? সেক্ষেত্রে কোন নিয়ম মেনে চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা করা হবে!

ফাইনালে ভারতের সামনে মাইলফলকের ছড়াছড়ি। এজন্য জিততে হবে। তাহলে প্রথম দল হিসেবে তিনটি বিশ্বকাপ ট্রফি জিতবে। প্রথম স্বাগতিক দেশ হিসেবেও শিরোপা হাতে নেবে তারা। এছাড়া টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়বে মেন ইন ব্লু। নিউজিল্যান্ডের সামনেও ইতিহাস গড়ার হাতছানি। দ্বিতীয়বার ফাইনালে উঠেছে তারা। এবার প্রথম শিরোপা হাতে নে ওয়ার অপেক্ষা ঘুচানোর পালা।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতে যাওয়া ফাইনালের দিনে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদিও আবহাওয়া নিয়ে পূর্বানুমান করা কঠিন। তেমন কিছু হলে হাইপ্রোফাইল ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা থাকবে।

ওয়াশআউট এড়াতে ফাইনালে অতিরিক্ত ১২০ মিনিট সময় যুক্ত হবে, যেন দুই দলই অন্তত ১০ ওভার করে ইনিংস খেলতে পারে। নকআউট ম্যাচে ডাকওয়ার্থ লুইস মেথডে ফলাফল ঘোষণা করতে এটাই ম্যাচের ন্যূনতম দৈর্ঘ্য। ম্যাচটি যদি রোববার শেষ না করা যায়, আইসিসি পরের দিন সোমবার রিজার্ভ ডে রেখেছে। আগের দিন যেখানে খেলা শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হবে রিজার্ভ ডেতে।

ফাইনাল যদি টাই হয়, তাহলে চ্যাম্পিয়ন নির্ধারণে সুপার ওভার হবে। তবে বিরল ঘটনার দৃষ্টান্ত হিসেবে যদি রিজার্ভ ডেতেও খেলা শেষ না হয়! আইসিসি নিয়ম বলছে, সেক্ষেত্রে ট্রফি দুই দলের মধ্যে ভাগাভাগি হবে। মানে নিউজিল্যান্ড ও ভারতকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। আইসিসি ফাইনালে এর আগে একবার যৌথ চ্যাম্পিয়নদের দেখা গিয়েছিল। ২০০২ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃষ্টির কারণে নির্ধারিত ফাইনাল ও রিজার্ভ ডে ভেস্তে গেলে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে বিজয়ী হয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..