সর্বশেষ :
একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকার মৃত্যু ইসরায়েলের ওপর বেজায় চটেছেন ব্রিটিশ এমপিরা! ২য় দফার আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে থাকছেন না ভ্যান্স: ট্রাম্প সেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান ইরানের হাতে যুদ্ধবিমান ধ্বংস, খবর শুনেই কয়েক ঘণ্টা চিৎকার করেছিলেন ট্রাম্প! ‘আর ভদ্রলোক থাকব না’, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে সোমবার ‘খারাপ লাগার অনুভূতি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না’ ইমেজ সেন্সর তৈরিতে সনিকে ৩৮ কোটি ডলার দিচ্ছে জাপান সরকার

শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৬, | ২৩:০৩:২১ |
সড়কের চার লেনে উন্নতকরণ কাজের অংশ হিসেবে বিদ্যুৎ লাইনের স্থানান্তর কাজের জন্য সুনামগঞ্জ শহরের বেশ কয়েকটি এলাকায় শনিবার (৭ মার্চ) সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় সুনামগঞ্জ শহরের আমপাড়া, আরপিন নগর (আংশিক), জামতলা, পুরাতন বাসস্ট্যান্ড, সোমপাড়া, মুক্তারপাড়া, মডেল থানা এলাকা, শিল্পকলা একাডেমি, বালুর মাঠ, উকিলপাড়া, কাজির পয়েন্ট, প্রিয়াঙ্গ মার্কেট এবং এসপি বাংলো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানানো হয়, সড়ক উন্নয়ন কাজের সুবিধার্থে বিদ্যুৎ লাইনের স্থানান্তর কাজ সম্পন্ন করতে সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে পুনরায় এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

এ কারণে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে বিদ্যুৎ কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..