✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

যে ফোন ব্যবহার করেন প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৬, | ১১:৩৪:৪২ |
বিশ্বায়নের যুগে প্রযুক্তিগত প্রভাব দিনদিন বাড়ছেই। সভ্যতার পরিবর্তনে মানুষের যোগাযোগ ব্যবস্থাতেও এসেছে আলাদা ছোঁয়া। আগের যুগে রাজা কিংবা সম্রাটদের তথ্য আদান-প্রদান হতো বিশ্বস্ত দূতের মাধ্যমে। সেই যায়গায় নিজেদের নিরাপত্তা ও তথ্য সুরক্ষার জন্য একেবারে ব্যক্তিগত পরিসরে আজকের দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা ব্যবহার করেন উচ্চ নিরাপত্তা সম্বলিত স্মার্টফোন। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতেও সম্প্রতি এমনই একটি বিরল মডেলের স্মার্টফোন দেখা গেছে।

সম্প্রতি সচিবালয় থেকে গুলশানে নিজের বাসভবনে যাওয়ার সময় গাড়িতে বসে কথা বলা অবস্থায় প্রধানমন্ত্রীর ব্যবহার করা ফোনটি গণমাধ্যমকর্মীদের ক্যামেরায় ধরা পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচিত হয় সেই দৃশ্য। সেখানে দেখা যায়, তিনি গাড়িতে বসে ফোনে কথা বলছেন।


অনলাইন দুনিয়ায় অনুসন্ধান করে জানা যায়, তারেক রহমানে ব্যবহৃত ফোনটি প্রযুক্তি প্রতিষ্ঠান সিরিন ল্যাবস–এর তৈরি সিরিন ফিনি (Sirin Finney) মডেলের একটি স্মার্টফোন।

ব্লকচেইন প্রযুক্তির ফোন


সিরিন ফিনি বিশ্বের প্রথম ব্লকচেইনভিত্তিক স্মার্টফোনগুলোর একটি। এটি প্রথম বাজারে আসে ২০১৮ সালের মে মাসে এবং একই বছরের শেষের দিকে প্রযুক্তি জগতে বেশ আলোচনায় আসে। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর এবং সিরিন ল্যাবসের নিজস্ব Sirin OS অপারেটিং সিস্টেম।

নিরাপত্তাই এর অন্যতম মূল আকর্ষণ

এই ফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর উন্নত নিরাপত্তা ব্যবস্থা। তথ্যপ্রযুক্তির যুগে রাষ্ট্রপ্রধানদের জন্য প্রয়োজনীয় উচ্চমানের সাইবার সুরক্ষা এতে যুক্ত করা হয়েছে। সিরিন ফিনি ফোনে রয়েছে একটি বিশেষ গোপন বা সিকিউর স্ক্রিন। ব্যবহারকারী যখন ফোনটি চালু করবেন বা নিরাপদ লেনদেন করবেন, তখন উপরের অংশ থেকে একটি আলাদা স্ক্রিন বের হয়ে আসে। এরপর দুই স্ক্রিনে দেখানো নিরাপত্তা কোড মিলিয়ে যাচাই করার পরই ফোন ব্যবহার করা যায়।

ফোনটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের মতে, ক্রমবর্ধমান অনিরাপদ ডিজিটাল বিশ্বে, যেখানে বিশ্বের প্রতিটি কোণে হ্যাকাররা যা খুশি চুরি করার জন্য বেরিয়ে পড়ছে, গ্রাহকদের এমন একটি পণ্যের প্রয়োজন যা তাদের আত্মবিশ্বাস দেয় যে তাদের ডেটা নিরাপদ— ঠিক তেমনই একটি ডিভাইস এটি। মূলত, এর পিয়ার-টু-পিয়ার রিসোর্স শেয়ারিং বিষয়টি এমন কিছুকেই নির্দেশ করে।

ফোনটির দাম কত?

সিরিন ল্যাবস–এর তৈরি এই ধরনের নিরাপত্তা-নির্ভর স্মার্টফোনের দাম সাধারণত প্রায় ৯৯৯ থেকে ৩৫০০ মার্কিন ডলার পর্যন্ত হয়ে থাকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..