✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

শ্রাবন্তীর জিম!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-০৮, | ১৮:৫০:০০ |

প্রথমে রাজীব, তারপর কিষণ, তারপর রোশন৷ এখনও পর্যন্ত জীবনে তিনজন পুরুষের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে সম্প্রতি শোনা যাচ্ছে তৃতীয় স্বামীর সঙ্গেও বিচ্ছেদের পথেই নাকি হাঁটছেন অভিনেত্রী। কানাঘুষো শোনা যাচ্ছে নিজের দাম্পত্য সম্পর্কের অবনতি নিয়ে নাকি মুখও খুলেছেন রোশন। যদিও অভিনেত্রী এ প্রসঙ্গে একটি শব্দও খরচ করেননি। তবে সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে আর কোনও ছবি নেই তার। এই পরিস্থিতিতেই ছেলে অভিমন্যু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে। যা বর্তমানে সুপার ভাইরাল। ম্যাসেজে থাকা চমক নিয়ে চলছে জোর আলোচনা।

তারই মাঝে এবার জীবনের নতুন ইনিংসের কথা ঘোষণা করলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সে সংক্রান্ত ভিডিও পোস্ট করেন। তাতে ‘ফিটনেস এম্পায়ার’ জিম খোলার কথা উল্লেখ করেন তিনি। অনেকেই বলছেন, একসঙ্গে জিম খোলার স্বপ্ন নাকি দেখেছিলেন রোশনও। তবে বর্তমানে স্বপ্ন সত্যি হচ্ছে ঠিকই। কিন্তু সেই পথচলায় ধারে কাছে নেই রোশন। কমপক্ষে সোশ্যাল মিডিয়ার পোস্টে তাই দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন জিমের পরেই নাকি জীবনেও নতুন কোনও সিদ্ধান্ত নিতেই পারেন শ্রাবন্তী। আপাতত সেদিকেই তাকিয়ে সকলে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..