✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

পারস্য উপসাগরে ২৪ ঘণ্টায় পাঁচটি জাহাজে হামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৫, | ০১:৩৬:০৫ |
পারস্য উপসাগরে সর্বশেষ ২৪ ঘণ্টায় পাঁচটি জাহাজে হামলা চালানো হয়েছে।  বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ কথা জানিয়েছে।

সংস্থাটি জানায়, পারস্য উপসাগরের (আরব উপসাগর নামেও পরিচিত) আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলে দুটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্রের আঘাত লেগেছে। এতে জাহাজ দুটির ফানেল ও স্টিলের পাত সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া উপসাগরের হরমুজ প্রণালি অতিক্রম করার সময় আরেকটি কন্টেইনারবাহী জাহাজেও হামলা চালানো হয়েছে।

অন্যদিকে ওমান উপকূল এবং দুবাইয়ের পশ্চিমে আরও দুটি জাহাজের খুব কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এর আগে ইরান গত সোমবার হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে। তেহরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, কোনো জাহাজ প্রণালি পার হওয়ার চেষ্টা করলে রেভল্যুশনারি গার্ড ও নৌবাহিনী সেটিকে লক্ষ্যবস্তু করবে।

জ্বালানি বাজার পর্যবেক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জ্বালানি তেলের ট্যাংকার চলাচল ৯০ শতাংশ কমে গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..