✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ট্রাম্পের সমালোচনার পরই যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৪, | ২৩:১৬:২৯ |
যুক্তরাজ্যের বিমানঘাঁটি ব্যবহারে অনুমতি না পেয়ে কঠোর সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমাদের সম্পর্ক আর আগের মতো নেই। এরপরেই যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাবে কিয়ার স্টারমার পার্লামেন্টে বলেছেন, ‘মার্কিন বিমান ব্রিটিশ ঘাঁটি থেকে পরিচালিত হচ্ছে। এটাই আমাদের ভালো সম্পর্কের প্রমাণ।’

তিনি আরো বলেন, ‘আমাদের ঘাঁটি ব্যবহার করে যুদ্ধবিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের জীবন রক্ষা করছে, এটা ভালো সম্পর্কের বাস্তব রূপ।

তিনি আরো যোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক সমালোচনায় আমাদের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।

গত মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যের কড়া সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প।


তিনি সেখানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্ক আগের মতো নেই বলে মন্তব্য করেন। তীব্র সমালোচনা করে বলেন, আমরা যাকে মোকাবেলা করছি, তিনি উইনস্টন চার্চিল নন। যুক্তরাজ্য খুব অসহযোগিতাপূর্ণ  আচরণ করছে। আমি যুক্তরাজ্যের ওপর সন্তুষ্ট নই।

 
এদিকে গত সোমবার কিয়ার স্টারমার পার্লামেন্টে বলেছিলেন, ‘আকাশপথে হামলা করে কোনো দেশের শাসনব্যবস্থা পরিবর্তনে আমরা বিশ্বাসী না। ইরানে মার্কিন আগ্রাসনে কোনো ভূমিকা রাখতে অস্বীকৃতি জানালে ট্রাম্পের অসন্তোষের মুখে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এরপরেই তিনি সীমিত পরিসরে দুটি ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..