✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ভারত মহাসাগরে মার্কিন সা ম রি ক ডেস্ট্রয়ারে হা ম লা র দাবি ইরানের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৪, | ২৩:১২:১৬ |
ভারত মহাসাগরে অবস্থানরত একটি মার্কিন সামরিক ডেস্ট্রয়ার ও জ্বালানিবাহী ট্যাংকার লক্ষ্য করে সফলভাবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসি।

বুধবার (৪ মার্চ) ভোরে এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে আইআরজিসির নৌ শাখা এই তথ্য নিশ্চিত করে জানায়, চলমান ‘অপারেশন টু প্রমিজ-৪’-এর ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইরানি উপকূল থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে ভারত মহাসাগরের গভীরে মার্কিন ডেস্ট্রয়ারটি যখন অপর একটি মার্কিন ট্যাংকার জাহাজ থেকে জ্বালানি সংগ্রহ করছিল, ঠিক সেই মুহূর্তেই ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ‘কদর-৩৬০’ এবং ‘তালাইয়েহ’ ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে আইআরজিসি আরো জানিয়েছে, শক্তিশালী এ ক্ষেপণাস্ত্র হামলার ফলে মার্কিন ডেস্ট্রয়ার এবং ট্যাংকার উভয় জাহাজেই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং ঘটনাস্থলের সমুদ্রের আকাশ কালো ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে যায়।


ইরানি সামরিক বাহিনী এ অভিযানকে ইরানবিরোধী মার্কিন ও জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে একটি ‘চূড়ান্ত ও দাঁতভাঙা জবাব’ হিসেবে আখ্যায়িত করেছে।
তথ্যসূত্র : তাসনিম নিউজ এজেন্সি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..