সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মশার কয়েল থেকে আগুন, দ গ্ধ হয়ে নারীর মৃ ত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৪, | ১৫:১৮:১৯ |
সুনামগঞ্জে মশার কয়েল থেকে আগুন ছড়িয়ে এক নারী দগ্ধ হয়ে মারা গেছেন। বুধবার (৪ মার্চ) ভোররাতে সদর উপজেলার সুরমা ইউনিয়নের আমিরপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

মৃত মহিলার নাম সালেমা খাতুন (৬৮), তিনি ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। খবর পেয়ে পুলিশ মৃতের মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আমিরপুর গ্রামের নজরুল ইসলামের পরিবারের লোকজন প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। নজরুল ইসলাম বাড়ির পাশে অন্য জায়গায় ঘুমাচ্ছিলেন। তার স্ত্রী ছালেম খাতুন একা একটি রুমে ঘুমিয়ে ছিলেন। বাড়িতে থাকা ছোট ছেলে অন্য রুমে ঘুমিয়ে ছিল। গভীর রাতে মশার কয়েলের আগুন থেকে খাটে আগুন লেগে পুড়ে ছালেমা খাতুন মারা যান। 

প্রতিবেশী মারফত আলীর স্ত্রী রাহেলা বেগম বলেন, সেহরি রান্নার জন্য সজাগ হলে দেখি নজরুল ইসলামের ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে তাদেরকে ডেকে সজাগ করি। গ্রামের মানুষ মিলে আগুন নিভিয়েছে। আগুনে পুড়ে ঘুমের মধ্যেই ছালেমা খাতুন মারা গেছে।

নিহত ছালেমা খাতুনের স্বামী নজরুল ইসলাম বলেন, আমি রাতে অন্য জায়গায় ছিলাম। খবর পেয়ে এসে দেখি ঘরের ভেতরে আগুন ও ধোঁয়া। পানি ও বালি দিয়ে আগুন নেভানো হয়েছে। খাট বিছানা আগুনে পুড়ে গেছে এবং আমার স্ত্রীও মারা গেছে। তার শরীরের অনেক জায়গায় পুড়ে গেছে। কয়েল থেকেই আগুন লেগেছে। 

সুরমা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আফসান পারভেজ বলেন, খবর পেয়ে রাতেই আমি ঘটনাস্থলে গিয়ে দেখি আগুনে পুড়ে ঘরের ভেতরেই মহিলা মারা গেছেন। পরে পুলিশকে ঘটনা অবগত করি।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ বলেন, স্থানীয় ইউপি সদস্যের কাছ থেকে খবর পেয়ে ভোরে মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। মশার কয়েলের আগুন থেকে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা গেছে। আগুন পুড়ে মহিলা শরীর অঙ্গার হয়ে গেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..