✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এবার ট্রাম্পের চিফ অব স্টাফ করোনায় আক্রান্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-০৭, | ১৮:৩১:২৮ |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিফ অব স্টাফ মার্ক মিডোস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার মার্কিন গণমাধ্যমের খবরে এমন তথ্য মিলেছে।

দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে ৬১ বছর বয়সী মিডোস প্রাণঘাতী এই মহামারীতে সংক্রমিত হয়েছেন বলে তিনি নিজেই জানান।

বুধবার তার প্রথম করোনা পজিটিভ আসে। তার আগের দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে।

বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প যখন দেড়শ জনের মতো তার শীর্ষ সহকারী ও সমর্থকদের উদ্দেশ্যে কথা বলছিলেন, তখন সেখানে মিডোসও ছিলেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হন। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়াও ভাইরাসে সংক্রমিত হন।

গত অক্টোবর থেকে ট্রাম্পের যেসব কর্মকর্তা করোনায় আক্রান্ত হন, তাদের মধ্যে প্রেস সেক্রেটারি কেইলিগ ম্যাকানি, নীতি উপদেষ্টা স্টিফেন মিলার ও হপ হিকস রয়েছেন।

বিশ্বে করোনা সবচেয়ে বেশি আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত ৯৭ লাখ মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। আর তাদের মধ্যে দুই লাখ ৩৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..