✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

তেহরান নয়, সৌদির আরামকোতে হামলা চালানো হয়েছে— দাবি ইরানের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৩, | ১৯:০১:৩০ |
সৌদি আরবের রাষ্ট্রীয় তেল শোধনাগার কোম্পানি আরামকোর স্থাপনায় চালানো হামলার নেপথ্যে ইসরায়েল রয়েছে বলে দাবি করেছে ইরান। এই হামলাকে ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশন বলছে তেহরান।

মঙ্গলবার (৩ মার্চ) তেহরানভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এমন দাবি করেছেন।


ওই সামরিক সূত্রটি বলছে, আঞ্চলিক দেশগুলোকে বিভ্রান্ত করা এই হামলার উদ্দেশ্য ছিল এবং ইরানে আক্রমণের দায় থেকে মনোযোগ সরানো। ইরান স্পষ্টভাবে ঘোষণা করেছে যে, তারা এই অঞ্চলে সব আমেরিকান ও ইসরায়েলি সম্পদ এবং স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে; ইতোমধ্যে অনেক জায়গায় হামলা চালানো হয়েছে। তবে আরামকোর স্থাপনা এখন পর্যন্ত ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়নি।

গতকাল বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, সৌদি আরবের আরামকোর তেল শোধনাগারে ড্রোন হামলা হয়েছে। এর জন্য ইরানকে দায়ী করা হয়।


এই ড্রোন হামলা আরামকোর স্থাপনায় আগুন লেগেছিল, তবে তা সীমিত ছিল এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

উল্লেখ্য, ‘ফলস ফ্ল্যাগ’ কৌশল হলো এমন এক ধরনের গোপন অভিযান, যেখানে প্রকৃত পক্ষের বদলে অন্য কোনো পক্ষ (সাধারণত শত্রু) এই হামলা চালিয়েছে বলে প্রচার বা দোষারোপ করা হয়। এই কৌশলের উদ্দেশ্য হলো, অন্যের ওপর দোষ চাপিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করা, সামরিক পদক্ষেপের অজুহাত তৈরি করা বা জনমত বিভ্রান্ত করা। এই ধরনের অভিযানে প্রকৃত হামলাকারী আড়ালে থেকে যায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..