✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ইরানের স্কুলে বোমা হামলা মানবিক আইনের লঙ্ঘন : জাতিসংঘ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০৩, | ১১:২৩:৫০ |
জাতিসংঘের শিক্ষা সংস্থা ইউনেস্কো বলেছে, ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলা মানবিক আইনের গুরুতর লঙ্ঘন।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, শিক্ষার জন্য নিবেদিত স্থানে শিক্ষার্থীদের হত্যা আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে স্কুলগুলোকে দেওয়া সুরক্ষার গুরুতর লঙ্ঘন।

গত শনিবার বোমা হামলায় ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই শিক্ষার্থী।

এদিকে নিরাপত্তা ঝুঁকির কারণে মার্কিন নাগরিকদের অবিলম্বে মধ্যপ্রাচ্যের এক ডজনেরও বেশি দেশ থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। 

পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার বিষয়ক সহকারী সচিব মোরা নামদার বলেছেন, মার্কিন নাগরিকদের দেশগুলো থেকে ‘এখনই সরে যাওয়া’ উচিত। দেশগুলো হলো- বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, অধিকৃত পশ্চিম তীর এবং গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।


এ বিষয়ে, ওয়াশিংটন ডিসিতে আল জাজিরার সংবাদদাতা প্যাটি কুলহান বলেছেন, এর অর্থ কী তা পুরোপুরি স্পষ্ট নয়, এবং বাণিজ্যিক পরিবহন চলাচল স্বাভাবিক না থাকায় আমেরিকানরা কীভাবে মধ্যপ্রাচ্য ত্যাগ করতে পারে তাও স্পষ্ট নয়।

অন্যদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে সেখানে দুটি ড্রোন আঘাত হানে। বিষয়টি নিশ্চিত করেছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি খুবই কম হয়েছে।

সূত্র : আল জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..