✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ওমানে বসবাসকারী বাংলাদেশিদের যে বার্তা দিল দূতাবাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০২, | ২৩:০৮:১৩ |
বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কারণে ওমানে বসবাসকারী সব বাংলাদেশি নাগরিককে সতর্কতা অবলম্বন করার এবং ওমানি কর্তৃপক্ষ ও মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃক জারি করা সমস্ত সুরক্ষা নির্দেশাবলী ও পরামর্শ কঠোরভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) মাস্কাটের বাংলাদেশ দূতাবাস এক নির্দেশনামূলক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের প্রতি এই আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিড়ম্বনা এড়াতে বিমানবন্দরে যাওয়ার আগে সব যাত্রীকে তাদের সংশ্লিষ্ট বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের কাছ থেকে ফ্লাইটের হালনাগাদ তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

ওমানি কর্তৃপক্ষ ওমানের নাগরিক ও বাসিন্দাদের সামরিক স্থাপনা বা নিরাপত্তা সরঞ্জামের ছবি তোলা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে শুধুমাত্র অফিসিয়াল বা সরকারি উৎস থেকে তথ্য সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ওমানে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে দূতাবাসের নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে: +৯৬৮ ৯১৯৮০৬২১, +৯৬৮ ৯১৯৯৭৮৫২।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..