✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

৪৮ ঘণ্টার বেশি সময় ধরে ইন্টারনেট বিচ্ছিন্ন ইরানের লাখো মানুষ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০২, | ১৫:৪২:১০ |
ইরানে টানা ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে লাখ লাখ মানুষ ইন্টারনেট সংযোগ ছাড়া রয়েছেন বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস।

চলমান সংঘাত তৃতীয় দিনে গড়ানোর প্রেক্ষাপটে এ ধরনের আংশিক ব্ল্যাকআউট পরিস্থিতি তৈরি হয়েছে। নেটব্লকসের তথ্যানুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকেই দেশটিতে অনলাইন যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন দেখা দিয়েছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে আরো ব্যাহত করছে।

এর আগে বিভিন্ন সময়েও ইরানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার ঘটনা ঘটেছে।


বিশেষ করে গত জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে টানা কয়েক সপ্তাহ দেশজুড়ে ইন্টারনেট সেবা স্থগিত রাখা হয়েছিল। তবে বর্তমানে তেহরানে অবস্থানরত সিএনএন-এর প্রতিনিধিরা জানিয়েছেন, আগের মতো পুরোপুরি বা শতভাগ ব্ল্যাকআউট এবার হয়নি। কিছু এলাকায় সীমিত পরিসরে অনলাইন সংযোগ পাওয়া যাচ্ছে।
বিশ্লেষকদের ধারণা, তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য বড় ধরনের বিক্ষোভ ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র : সিএনএন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..