সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘আগামী বছর রিজার্ভ হবে ৫০ বিলিয়ন ডলার’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-০৪, | ১৭:১৮:১১ |

২০২১ সালের ডিসেম্বরের মধ্যে বৈদিশেক মুদ্রার রিজার্ভ ৫০ বিলিয়ন বা ৫ হাজার কোটি মার্কিন ডলার হবে। ২৮ আগস্ট রিজার্ভের পরিমাণ ছিল প্রায় ৩৯ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৯শ’ কোটি মার্কিন ডলার। যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।

বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক (ভার্চুয়াল) শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল একথা জানান। বৈঠকে ১৩ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এজন্য ব্যয় হবে ৫ হাজার ২০৪ কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, প্রতি মাসে চার বিলিয়ন ডলার আমদানি ব্যয় হিসাবে এ রিজার্ভ দিয়ে সাড়ে ৯ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

রিজার্ভের অর্থ দেশের অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমরা মনে করি- আমাদের যদি ভালো এবং সরকারের স্পন্সর প্রজেক্ট থাকে সে ধরনের প্রজেক্টে যদি অর্থায়ন করি, তাহলে একদিকে আমাদের ঋণ বাড়ল না, আরেক দিকে আমাদের টাকা নিজের ঘরেই রয়ে গেল এবং আমরা দেশের উন্নয়নে কাজে লাগাতে পারলাম।

রিজার্ভ ব্যবহারে বেসরকারি প্রতিষ্ঠানকে লোন দেয়ার কোনো পরিকল্পনা রয়েছে কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, আমার এখানে কোনো অবস্থান নেই, কারণ আমি টাকা নেবও না ব্যয়ও করব না। এটি পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। কমার্শিয়ালি বেনিফিট হয় সেভাবে কাজে লাগানো হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..