✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ঢাকায় নারীদের জন্য বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০২, | ১৪:৪৪:০৩ |
প্রতিদিন মারাত্মক ভোগান্তি ও হেনস্থার মধ্য দিয়ে রাজধানী ঢাকার গণপরিবহনে চলাচল করেন নারী যাত্রীরা। এ অবস্থায় নারীদের চলাচলের সুবিধার জন্য আলাদা বাস সার্ভিস চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলামকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দেখা করেছেন। প্রধানমন্ত্রী সড়ক পরিবহনের অব্স্থা মন্ত্রীর কাছে থেকে বিভিন্ন বিষয় জেনেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রী রাজধানীতে মহিলা বাস সার্ভিস চালু করার জন্য মন্ত্রীকে নির্দেশ দেন।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, এছাড়া গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীকে শেরেবাংলা নগরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের কাজ রমজানের ঈদের আগেই শেষ করার নির্দেশনা দিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..