সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

যুক্তরাষ্ট্রে বারে বন্দুক হামলা: নিহত ২, আহত ১৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০২, | ১৪:০৪:১৩ |
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রাজধানী অস্টিন শহরে একটি পানশালায় (বার) বন্দুকধারীর হামলায় দুইজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

রোববার দিবাগত রাত ২টার দিকে সিক্সথ স্ট্রিট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, হামলাকারী এনদিয়েগা ডায়াগন (৫৩) পিস্তল ও রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালান। পরে পুলিশের গুলিতে তিনি নিহত হন।


অস্টিন পুলিশ প্রধান লিসা ডেভিস জানান, হামলাকারী একটি এসইউভি গাড়ি নিয়ে ‘বুফোর্ডস ব্যাকইয়ার্ড বিয়ার গার্ডেন’ নামের পানশালার সামনে কয়েকবার চক্কর দেন। এরপর জানালা দিয়ে বাইরে থাকা মানুষের ওপর পিস্তল দিয়ে গুলি চালান। পরে গাড়ি থামিয়ে রাইফেল নিয়ে নেমে পথচারীদের ওপরও গুলি করেন।

এদিকে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ঘটনাটিকে সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে তদন্ত করছে।

এফবিআইয়ের বিশেষ এজেন্ট অ্যালেক্স ডোরান বলেন, হামলাকারীর গাড়ি ও পোশাকে এমন কিছু আলামত পাওয়া গেছে, যা সন্ত্রাসবাদের ইঙ্গিত দেয়। তবে এটি ঠিক কী ধরনের সন্ত্রাসবাদ, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার এক দিন পরই টেক্সাসে এ হামলার ঘটনা ঘটল। 

হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি অবহিত করা হয়েছে।


সূত্র: আল জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..