✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

' যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না ইরান'

জাতীয় নিরাপত্তা কর্মকর্তা 'আলি লারিজানি '

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০২, | ১১:৩৬:৫৪ |
ইরানের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, 'ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না'।

সোমবার  (২ মার্চ) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

দেশটির অন্যতম ক্ষমতাধর এই ব্যক্তি গণমাধ্যমে প্রকাশিত সেইসব প্রতিবেদনের জবাবে এ মন্তব্য করেন, যেখানে বলা হয়েছিল যে ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করার অনুরোধ জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 'তার ‘মিথ্যা আশ্বাস' দিয়ে অঞ্চলটিকে বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়েছেন এবং এখন মার্কিন সেনাদের আরও হতাহতের আশঙ্কায় উদ্বিগ্ন,' বলেন লারিজানি।

তিনি আরও বলেন, 'ভ্রান্ত পদক্ষেপের মাধ্যমে তিনি নিজের তৈরি ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগানকে 'ইসরায়েল ফার্স্ট' স্লোগানে রূপান্তর করেছেন এবং ইসরায়েলের ক্ষমতার আকাঙ্ক্ষার জন্য মার্কিন সেনাদের বলি দিচ্ছেন।'

প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা ছিলেন লারিজানি। তিনি বলেন, ইরানি বাহিনী 'আগ্রাসন শুরু করেনি'।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..