সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মুশফিক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০২, | ১১:২৫:৪৬ |
পবিত্র উমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সেখান থেকে গত শুক্রবার দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আকাশসীমা বন্ধ হওয়ায় তিনি ও আরও অনেকে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন। তার ভক্ত-সমর্থকদের মনে চলতে থাকে অনিশ্চয়তার ঝড়। অবশেষে তাদের মনে স্বস্তি ফিরিয়ে দেশে পা রাখলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। আজ সকাল ১০টায় ঢাকায় নেমেছেন তিনি।

উমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দুবাই হয়ে দেশে ফিরতে চেয়েছিলেন মুশফিক। দুবাই যাওয়ার পর সেখান থেকে আবার সৌদি আরবের জেদ্দায় ফেরত পাঠানো হয় তাদের ফ্লাইট। ফলে সৌদিতে অবস্থান করছিলেন মুশফিক। রোববার দিবাগত রাতে একটি পোস্ট দিয়ে দেশে ফেরার খবর জানান তিনি, ‘বাড়ির পথে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, নিরাপদে বিমানের ফ্লাইটে চেপে বসেছি। ইনশাআল্লাহ কাল সকালে ঢাকা থাকব। গত ২৪ ঘণ্টায় যারা নিয়মিত আমার সাথে যোগাযোগ করেছেন এবং দোয়া করেছেন তাদের ধন্যবাদ, আল্লাহ যেন আমাদের নিরাপদে বাড়ি পৌঁছে দেন।’

এর আগে তার দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এটা মনিটর করছি। ইতোমধ্যে আমার সাথে মুশফিকুর রহিমের কথাও হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে। আশা করছি একটা ফিরতি ফ্লাইটে আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে মুশফিক। এখনো পর্যন্ত মুশফিক ভালো আছে, সুস্থ আছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..