✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত

আমাদের কার্যক্রম চলমান: সেন্টকম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০১, | ২২:২৭:৪২ |
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ অপারেশন ‘এপিক ফিউরি’ চলাকালে তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরো পাঁচজন গুরুতর আহত হয়েছেন। রবিবার সকাল পর্যন্ত এসব হতাহতের ঘটনা ঘটে বলে খবর সিএনএনের।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানায়, কয়েকজন সেনা সামান্য স্প্লিন্টার আঘাত ও কনকাশনে আক্রান্ত হয়েছেন এবং তাদের পুনরায় দায়িত্বে ফেরানোর প্রক্রিয়া চলছে।

সেন্টকম আরো বলেছে, বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে এবং আমাদের কার্যক্রম চলমান।


পরিস্থিতি এখনো পরিবর্তনশীল। নিহতদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে, নিকটাত্মীয়দের অবহিত করার ২৪ ঘণ্টা পর পর্যন্ত আমরা নিহতদের পরিচয় প্রকাশ করব না।
কিভাবে সেনারা নিহত হয়েছেন, তা স্পষ্ট করা হয়নি। তবে শনিবার থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়ে আসছে।


এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ভোরে এক ভিডিও বার্তায় সতর্ক করে বলেছিলেন, এই অভিযানের সময় মার্কিন সেনারা হতাহত হতে পারেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..