✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

জাতির উদ্দেশে প্রথম ভিডিও বার্তায় যা বললেন প্রেসিডেন্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০১, | ২২:০১:৩৬ |
রানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে একটি ধারণকৃত ভিডিও বার্তায় উপস্থিত হয়েছেন বলে রবিবার সন্ধ্যায় জানিয়েছে বিবিসি।

তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন এবং জানান যে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ তাদের কাজ শুরু করেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত শূন্যতা এড়াতে যে তিন সদস্যের অন্তর্বর্তী কমিটি দায়িত্ব নিয়েছে, পেজেশকিয়ান নিজেও তার সদস্য। জানা গেছে, তিনি বিচার বিভাগের প্রধান মোহসেনি এজেহেই এবং আয়াতুল্লাহ আলিরেজা আরাফির সঙ্গে কাজ করছেন।


পেজেশকিয়ান আরো বলেন, দেশের সশস্ত্র বাহিনী শত্রুদের ‘হতাশ’ করবে এবং তারা বর্তমানে ‘শত্রুর ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিচ্ছে’।

জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার আধা ঘণ্টা আগে তিনি এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সাম্প্রতিক হামলা ‘ইসলামী প্রজাতন্ত্রের সরকারের দায়িত্ব ও কর্তব্য পালনের দৃঢ় সংকল্পকে ব্যাহত করবে না।’

তিনি আরো বলেন, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর ‘শোক’ মানুষের মনে ‘দীর্ঘ সময়’ ধরে থেকে যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..