সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ইরানের বিরুদ্ধে সৌদি আরবের কড়া পদক্ষেপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০১, | ১৯:৩৭:১২ |
ইরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটি ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে।

রোববার (০১ মার্চ) আলজাজিরার এক প্রতিবদেনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় একদিন আগে দেশটি তেহরানকে তার ভূখণ্ডে হামলার অভিযোগের পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। ইরান সৌদি আরব এবং কয়েকটি ভ্রাতৃদেশকে লক্ষ্য করে হামলা চালানোয় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।


এদিকে মধ্যপ্রাচ্যে ৪ দেশে নাগরিকদের জরুরি বার্তা দিয়েছে যুক্তরাজ্য। দেশটি বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে নাগরিকদের নিরাপদে আশ্রয়ের অনুরোধ জানিয়েছে। রোববার (০১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে বাহরাইন, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে, এখন থেকে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে শুধুমাত্র জরুরি প্রয়োজনে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।


মন্ত্রণালয় আরও বলেছে, যদি আপনি এই দেশগুলোর মধ্যে একজন ব্রিটিশ নাগরিক হন, তবে আপনাকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। এছাড়া আপনার অবস্থান নিবন্ধন করতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..