সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত

কাতারে আহত ১৬

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০১, | ১৯:০৫:০৬ |
ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে কাতারে এ পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার ৮ জন এবং আজ রোববার আরও ৮ জন আহত হয়েছেন।

এছাড়া রাজধানী দোহা-সহ বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতি হয়েছে— তবে তার মাত্রা বেশি নয়। এক বিবৃতিতে কাতারের নিরাপত্তা কর্তৃপক্ষ বলেছে, কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে গতকাল শনিবার থেকে এ পর্যন্ত কমপক্ষে ৭০টি ক্ষেপণাস্ত্র ও ২৫টি ড্রোন ছুড়েছে ইরান। সেগুলোর মধ্যে ৬৫টি ক্ষেপণাস্ত্র ও ১২টি ড্রোন এয়ারে ডিফেন্স সিস্টেম ব্যবহারের মাধ্যমে আটকে দিতে পেরেছে কাতার।

গতকাল সকালে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর অল্প সময়ের মধ্যেই নিরাপত্তা প্রস্তুতি নিয়ে রেখেছিল কাতারের নিরাপত্তা কর্তৃপক্ষ এবং বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। গতকাল শনিবার এক জরুরি বিবৃতিতে কাতারের নিরাপত্তা কর্তৃপক্ষ বলেছে, নাগরিক ও বাসিন্দারা যেন খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের না হন এবং চলাচল সীমিত রাখেন এবং ধ্বংসাবশেষ বা অজ্ঞাত বস্তু দেখলে সেটির কাছে না গিয়ে জরুরি নাম্বার ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করেন।

রাজধানী দোহার অদূরে মরুভূমিতে অবস্থিত ২৪ হেক্টরের আল-উদেইদ বিমানঘাঁটিটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) ফরওয়ার্ড সদর দপ্তর। এখান থেকেই পশ্চিমে মিসর থেকে শুরু করে পূর্বে কাজাখস্তান পর্যন্ত বিস্তৃত অঞ্চলে মার্কিন সামরিক অভিযানগুলো পরিচালিত হয়।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যত ঘাঁটি আছে, সেগুলোর মধ্যে আল-উদেইদ বৃহত্তম। প্রায় ১০ হাজার সৈন্য রয়েছেন এই ঘাঁটিতে।

সূত্র : গালফ নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..