✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ক্যারিবিয়ানদের পরামর্শ দিলেন গেইল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-০১, | ১৮:৪৪:৪৮ |
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমির টিকিট পেতে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প নেই ওয়েস্ট ইন্ডিজের। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ক্যারিবিয়ান ক্রিকেটারদের অনুপ্রেরণা দিয়েছেন দেশটির কিংবদন্তী ক্রিকেটার ক্রিস গেইল।

২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই জয়ী দলের সদস্য ছিলেন গেইল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই ম্যাচে ভারত ২ উইকেটে ১৯২ রান তোলে। অপরাজিত ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। জবাবে ১৯.৪ ওভারে ৩ উইকেটে ১৯৬ রান তুলে সাত উইকেটের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ জয়ের নায়ক ছিলেন লেন্ডল সিমন্স, অপরাজিত ৮২ রান করেছিলেন তিনি। আর ৫২ রানের ঝরঝরে ইনিংস খেলেছিলেন জনসন চার্লস।

এবারের মতো তখনকার আসরও বসেছিল ভারতের মাটিতে। ফলে শিমরন হেটমায়ার-জেসন হোল্ডারদের অনুপ্রেরণা দিতে মধুর সেই স্মৃতি আরো একবার সামনে এনেছেন গেইল।

আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে গেইল বলেছেন, 'শেষবার আমরা যখন ভারতে ভারতের বিপক্ষে জিতেছিলাম, তখন শেষ পর্যন্ত বিশ্বকাপই জিতেছিলাম।'

'স্বাগতিকদের নিজেদের মাঠে হারানোর এটা হয়তো দারুণ একটা সুযোগ হতে পারে, যা আমাদের বড় আত্মবিশ্বাস দেবে। যে দল ভালো ব্যাটিং করবে, তারাই ম্যাচ জিতবে। দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে, তবে আমি পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজের পক্ষেই বাজি ধরছি।'-যোগ করেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..